Human Timelines Myth & History: হিন্দু মাথোলজি

Hot

Post Top Ad

Showing posts with label হিন্দু মাথোলজি. Show all posts
Showing posts with label হিন্দু মাথোলজি. Show all posts

Saturday, February 17, 2018

হিন্দু মাইথোলজিঃ “বেদ, বৈদিক সভ্যতা, শ্রী কৃষ্ণ এবং গীতা"

February 17, 2018 0
 


বেদ এবং বেদ ভিত্তিক বৈদিক সভ্যতা কোন সময়ের এই নিয়ে মতানৈক্য আছে। কিন্তু আজ এটা প্রমানিত হয়ে যাচ্ছে যে, বৈদিক সভ্যতা শুরু হয়েছিলো সিন্ধু-সরস্বতী নদীর অববাহিকা অঞ্চলে। প্রাকৃতিক কারনে সরস্বতী নদী শুকিয়ে গেলে বৈদিক সভ্যতা বিস্তৃতি লাভ করে সিন্দু নদীর এবং বর্তমান গুজরাট অঞ্চলে। ধীরে ধীরে সেই সভ্যতা বিস্তৃতি লাভ করে গঙ্গা- যমুনা- নর্মদা-কাবেরীর অববাহিকায়। এক সময় ভারত বর্ষের পরিধি ছাড়িয়ে , জ্ঞানী তপস্বীদের (ঋষি –মুনি) দের জ্ঞান লব্ধ সংষ্কৃতি ছড়িয়ে পড়ে পশ্চিমে মধ্য এশিয়া , হিন্দুকুশ-পামীর-কঁকেশাষ পেরিয়ে ইউরোপের লিথুয়ানিয়া, জার্মানী অবধি এবং পুর্বে কম্বোডিয়া ছাড়িয়ে ভিয়েতনাম অবধি। বৈদিক সভ্যতার এই প্রসার ছিড়িয়ে ছিলো এক জ্ঞান ভান্ডারের ধারক এবং বাহকদের দ্বারা। সেই জ্ঞান ভান্ডারকে সনাতনিরা বলে “বেদ”। বৈদিক সভ্যতার প্রসারে ঘোড়ার পিঠে চড়ে খোলা তলোয়ার নিয়ে মানুষের রক্তে হোলি খেলার কোনো প্রচেষ্টার প্রয়োজন পড়েনি। প্রত্নতাত্বিক গবেষনায় ঊঠে আসছে, বৈদিক যুগ শুরু হয়েছিলো কমপক্ষে ১০০০০ (দশ হাজার) বছর আগে।

আজ থেকে প্রায় ৯০০০ বছর আগে এক মহাজ্ঞানী মহাপুরুষ অবির্ভুত হয়েছিলেন এই গঙ্গা-যমুনার অববাহিকা অঞ্চলে। পরবর্তিতে তিনি তার নিকট জনদের নিয়ে চলে যান বর্তমান গুজরাটের ক্যাম্বে উপসাগরের মধ্যে, তট ভুমি থেকে সামান্য দূরে এক দ্বীপে, যার নাম দ্বারকা। তার নাম শ্রী কৃষ্ণ, আর তার দ্বারকা আজ সমুদ্রের তলে বিদ্যমান। পন্ডিতেরা বলছেন সেই সদ্য আবিষ্কৃত জলের তলায় বিদ্যমান নগরী ৩ মাইল চওড়া আর ৭ মাইল লম্বা। স্থাপত্যের দিক দিয়ে অতি অপুর্ব। আজ আর কারো অস্বীকার করার উপায় নেই যে মহাভারতে বর্নিত শ্রী কৃষ্ণ এবং দ্বারকা এক গল্প কথা নয়, বাস্তব সত্য ইতিহাস। যেটা মেলে না সেটা হলো, মহাভারতের যুদ্ধের সময় এবং শ্রীকৃষ্ণের সমসাময়িক কাল। মহাভারতের যুদ্ধ কুরু –পাঞ্চালের যুদ্ধ , ৪০০০-৫০০০ বছর আগে হয়েছিলো। এক পক্ষে দ্রুপদ রাজার (পাঞ্চাল রাজ) ছেলে ধৃষ্টদুম্ন্য সেনাপতি (অর্জুন থাকতে ধৃষ্টদুম্ন্য কেনো?), অন্য পক্ষে কৌরব যুবরাজ দুর্য্যোধন। গল্পটা এই খানে। মহাভারতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হঠাৎ করে দ্রৌপদীর স্বয়ম্বর সভায়। তার আগে তিনি অনেক কিছু করেছিলেন তা দেখি না মহাভারতে। আছে শ্রী মদভাগতমে। এটাই সঙ্গত যে, মহাভারতের যুদ্ধের অনেক আগেই শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং ‘ভাগবত ধর্ম’ এর প্রচার। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ তিনি নিজে অনেক করেছিলেন, অর্জুনকে দিয়ে করিয়েওছিলেন। হাজার হাজার বছরের পুরানো ইতিহাসের কোনটা কখন ঘটেছিলো তার খেই পাওয়া অসম্ভব। বিশেষ করে লিখে রাখা অনেক কিছু ধংস হয়ে গেছে নানা কারনে। সেই সব ঘটনা শ্রুতিতে (স্মরনে ) ছিলো গুরু শিষ্য পরম্পরায়। বেদব্যাস সেই সব লিখে সংকলিত করে রেখে গেছেন নৈমিষয়ারন্যে বসে তার ৫২০০০ সহযোগীকে নিয়ে।

বেদ ও ছিলো স্মৃতিতে (শ্রুতির মাধ্যমে= শুনে শেখা)। লিপিবদ্ধ হলো পরে। বেদ উপনিষদের মধ্যে সুত্রাকারে লুকিয়ে আছে অনন্ত জ্ঞান ভান্ডার, যা চলে আসছে প্রায় ১০০০০ বছর ধরে। বেদের কথা মানুষের মনের অন্ধকার দূর করে, মনের মধ্যে আলোকের ঝরনাধারা স্ফুরিত করে। এই সঞ্জীবনী সুধা হাজার হাজার জ্ঞানী তপস্বীর (মুনি ঋষি) ধ্যান মার্গে, এই বিশ্ব চরাচরে প্রবাহমান জ্ঞানের উপলব্ধি, আপ্ত্য বাক্য।

সাধারন সংসারী মানুষের পক্ষে সেই বিশাল জ্ঞান ভান্ডার খোজ করে তার থেকে নিজ কল্যানকারী তত্ব জ্ঞান লাভ করা নিশিচত ভাবে দুরূহ, অত্যন্ত আয়াসসাধ্য। অনেকের পক্ষে এক জীবনে তা লাভ করা সম্ভব নয়। সবাই স্বামী বিবেকানন্দ হতে পারে না। সেই কারনেই সাধারন বুদ্ধির মানুষ অল্পজ্ঞানী কুট বুদ্ধি সম্পন্ন কৌশলী গুরু দের শিকার হয়ে পড়ে। শ্রী কৃষ্ণের ‘পুরূষোত্তম’ সঙ্গার ওপরে উঠের তারা হয়ে যান ‘পুরূষোত্তমম’। ফল, পথ ভ্রষ্টতা আর সমাজে কলুষতার উদ্ভব (গীতার ভাষায় ‘কশ্মল মিদং’)। সেই থেকে তৈরী হয় অধর্ম আর অধার্মিকে ভরে যায় সমাজ। কষ্ট পায় কতিপয় ধর্মপ্রান মানুষ, তাই ঈশ্বর আবির্ভুত হন। ঈশ্বর সত্য ধর্ম পুনঃস্থাপিত করেন। সেই সত্য ধর্মের পুনঃস্থাপনে শ্রী কৃষ্ণ ভাগবত ধর্ম (ভগবানের ধর্ম= ঈশ্বরের দেওয়া ধর্ম= ঈশ্বরের বানী= ঈশ্বরের উপদেশ= ঈশ্বরের দেওয়া জীবন পথে চলার রাস্তা= মানব জীবনের সংবিধান= দর্শন) প্রচার করেন। বেদ উপনিষদের সার সংক্ষেপ করে মাত্র ৭০০ শ্লোকে দিয়ে যান শ্রী গীতা। সেটাই সনাতনিদের এক বিশেষ ধর্ম গ্রন্থ।

বেদ কামধেনূ। মানব জীবনের সব সমস্যা এবং তার সমাধান বেদে দেওয়া আছে। বেদ মাতার মতো তার সন্তানদের নিজ স্তনদুগ্ধ পান করান। শ্রীকৃষ্ণ কামধেনু রূপী বেদ মাতাকে ‘দোহন’ করেন। মোহগ্রস্থ অর্জুন সেই অমৃত পান করেন, তিনি গোবৎস। গীতার সাতশো শ্লোক সেই “মাতা কাম ধেনূর অমৃত দুগ্ধ’। গীতার অর্জুন শুধু এক শ্রীকৃষ্ণ ভক্ত, কিন্তু মোহ গ্রস্থ ক্ষত্রিয় যোদ্ধা নন। তিনি মানব সমাজের পথভ্রষ্টদের প্রতিভু, প্রতীক। কুরুক্ষেত্রের রুদ্ররূপী শ্রীকৃষ্ণ এখানে মমতাময়, শান্ত ,জ্ঞানী পুরুষ। অধর্ম বিনাশী শ্রী কৃষ্ণের এক হাতে মানব সমাজ রক্ষার বল্গা, অন্য হাতে মানব কল্যানকারী ‘শ্রী গীতা’।

ঈশ্বর পুর্ন, সত্য, নিত্য, অব্যয়, অক্ষয়। তার অবতার যা করেন তা সৃষ্টির সব প্রানী , জড়, জঙ্গমের জন্যই করেন। কোনো ব্যাক্তি বিশেষ বা কোনো ভৌগলিক স্থানের কোনো সম্প্রদায় বা গোষ্টি বা গোষ্টিপতির জন্য করেন না। তিনি মত বিরোধীদের রক্ত পান করেন না। তিনি একথাও বলেন না যে, যারা আমাকে বিশ্বাস না করে, আমার পথে না চলে তাদের মারো কাটো, আর তাদের সম্পত্তি দখল করো। তিনি অধর্মের বিনাশে দৈত্য দলন করেন,কখোনো মাতৃরূপে,কখনো যোদ্ধা রূপে, কখোনো সারথী রূপে, কখোনো গুরু রূপে। তার দেওয়া বানী তাই সব মানুষের জন্য,তাদের জীবন দর্শন। গীতা তাই কোনো সম্প্রদায়ের নয়, কোনো গোষ্টি বিশেষের নয়। সমগ্র মানব জাতির জন্যই শ্রী গীতা।
Read More

মাইথোলজিঃ পুর্ব দিকের নাম পুর্ব হল কেন?

February 17, 2018 0
কম্পাসের চারটে প্রধান দিক , বাংলাতে বলি পূর্ব, পশ্চিম, উত্তএ দিক্ষিণ, এর ইংরাজাঈতে ঈষ্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ, কিন্তু এই নামগুল এলা কি ভাবে। অন্য যে কোন নাম তো দেওয়া যেত।


নর্স পুরানে ইমীরের মাথার খুলি দিয়ে পৃথিবীর ছাদ তৈরী হইয়েছিল। সেই ছাদ ধরে রাখার জন্য চার বামনের একজনের নাম হচ্ছে অষ্ট্রি। অষ্ট্রি কথাটার মানে হচ্ছে পুর্ব দিকের।


গ্রীক শব্দ ইয়স কথাটার মানে হল ঊষাকাল।


ল্যাটিন শব্দ অরিয়ন কথার মানে হচ্ছে উদীয়মান সূর্য বাঁ সকাল।


সংস্কৃতে ঊষস কথাটার মানে হল ঊষাকাল বা সূর্যের উদীয়মান অবস্তা। এর সাথে ইংরাজী ঈষ্ট কথাটার যোগ সূত্র সহজেই পাওয়া যায়।


হিব্রু বাইবেলে কেদেম শব্দটা ব্যভার কতা হয়েছ পুর্ব দিক বোঝাতে, কেদেমের মানে হচ্ছে উদীয়মান সূর্য, এর আরেকটা সম্পর্ক পাই যেটাতে এডমের রাজ্য বোঝান হচ্ছে, এই এডমের রাজ্য ছিল প্রাচীন ইস্রায়েলের পূর্ব দিকে।


বাংলা শব্দ পুর্ব কথাটার সাথে যা আগে হয়েছে বোঝান হয়। আমরা ধরে নিতে পারি যে সূর্য আগে যে দিক থেকে দেখা যায় সেটাকে আমরা পুর্বে বলছি। ের থেকেই প্যররব কথাটাকে দিক নির্দেশের জন্য ব্যবহার করা হয়েছে।


তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দক্ষিণ এই সব নাম গুলো কোন না কোন সঙ্গত কারণেই রাখা হয়েছে, তা না হলে পুর্ব দিক কে লালকমল বলে ডাকতে কি বাধা ছিল।
Read More

হিন্দু মাইথোলজিঃ গঙ্গাসাগর মেলার সূত্রপাত

February 17, 2018 0
সূর্যের পুত্র মনু। মনুর ছেলের মধ্যে ছিল এক জন ছিল নাম তার ইক্ষাকু। আর ছিল এক মেয়ে, নাম তার ইলা। এই ইলার সাথে বিয়ে হয় চন্দ্রের ছেলের। হয়ে গেল বিখ্যাত সূর্য বংশ আর চন্দ্র বংশের প্রতিষ্ঠা। দশরথের ছেলে রাম ছিল এই সূর্য বংশের। কিন্তু তার আগে আমরা পাই এই সূর্য বংশে এক সাগর রাজাকে। সাগরের দুই বৌ। প্রভা আর ভানুমতী। দুজনেই সন্তান কামনাতে পূজা আচ্চা করতে লাগলে তাদের জিজ্ঞাসা করা হয় যে তোমাদের কি চাই বল। একজনের ৬০ হাজার ছেলে হবে, যারা করিতকর্মা হবে, আর আর একজনের একটি মাত্র ছেলে হবে কিন্তু তার প্রজন্মের নাম বিশ্ববিদিত হবে।


প্রভা ভেবে দেখল, তার যদি ৬০০০০ ছেলে হয় তবে তার সুবিধাই হচ্ছে কেননা তাঁরা সব করিতকর্মা হবে বলা হচ্ছে। আর তা না হলে এক ছেলের পরে কোন প্রজন্মের ছেলের নাম সারা বিশ্বে জানবে সেটা কে জানে ।তাই সে বলে দিলে তার ঐ ষাট হাজার ছেলের মা হওয়া মঞ্জুর। আর ওদিকে ভানুমতির একটাই ছেলে হল, নাম তার অসমঞ্জ। এই অসমঞ্জ ছিল কিন্তু অত্যন্ত অত্যাচারী। তার একটা সখ ছিল নবজাত শিশুদের ধরে নদীতে ছুড়ে ফেলা যাতে তারা ডুবে মারা যায়। এই অসমঞ্জের পরে আমরা যদি সপ্তদশ পুরুষে যাই, তবে আমরা পাব রাজা রাম কে।


সাগর রাজা যখন ঠিক করল, সে অশ্বমেধ যজ্ঞ করবে তখন তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া গিয়ে বাঁধা পড়ল কপিল মুনির আশ্রমে। সাগর রেগে কাই, ঘোড়া খুঁজে না বার করলে তো যজ্ঞ শুরুই হবে না। তাই হুকুম দিল তার ছেলেদের, যা খুঁজে আন ঘোড়াটাকে। বাবার হুকুম অমান্য হবে না, তাই ষাট হাজার ছেলে (প্রভার ষাট হাজার ছেলে ছিল। কেউ যমজ না হলে প্রভাকে কতদিন বেঁচে থাকতে হয়েছে সেটা কেউ হিসাব করতে পারবেন কি? আর সেই অনুযায়ী সাগর রাজাও, কেননা তার আর একটি স্ত্রীও ছিল ভানুমতী, যার মাত্র একটি ছেলে হয়েছিল) হারে রে করে বন জঙ্গল পুড়িয়ে দিয়ে দৌড়ল ঘোড়া খুজতে।


এক জায়গাতে গিয়ে দেখে এক বুড়ো বসে তপস্যা করছে। আর তার পাশে একটা খুটীতে ঘোড়াটা বাঁধা আছে। কোন রাজা ধরলে তাও কথা ছিল, কেননা তাঁদের মধ্যে রেষারেষী হতে পারে, যার ফলে ঘোড়াকে আটকে রাখার চিন্তা হলেও হতে পারে। কিন্তু এক সাধু বাবা কেন ঘোড়া বেঁধে রাখবে। নিশ্চয় ঘোড়াটাকে কিছু ভাবে বশ করে বেধে রেখেছে, যদি বদলে কিছু পাওয়া যায়। কিছু গালাগাল আর হাত পা চালানোর পরে সাধুবাবা তো জেগে উঠলেন আর সাথে সাথে তার রক্ত চক্ষু। তার থেকে বেরিয়ে এল আগুন। অবশ্যি সাধুবাবা কিন্তু ড্রাগন ছিলেন না। নাম ছিল তার কপিল।

গেল সাগর রাজার ষাট হাজার ছেলে পুড়ে ছাই হয়ে। রাজার যজ্ঞ রইল অসমাপ্ত। সাগরের নাতি, অসমঞ্জের ছেলে অংশুমান যখন তার জেষ্ঠতাতদের খুজতে খুজতে গিয়ে কপিলের আশ্রমে হাজির হল, তখন কপিল তাঁকে বলল হ্যাঁরে বাপ, তাঁদের তো আমি ছাই করে ফেলেছি । অংশুমান জিজ্ঞেস করে উপায় কি হবে তবে । কপিল বলে যাও গিয়ে গঙ্গাকে নিয়ে এস। তাহলে তাদের ছাইগুলো ধুয়ে গেলে তোমার জ্যেঠারা মুক্তি পাবে। মানে সোজা ভাষায় তাঁরা আমার আশ্রমে নোংরা করে ফেলেছে, তুমি জল দিয়ে জায়গাটা ধুয়ে পরিস্কার করে দাও। আমি তবে তাঁদের ছেড়ে দেব। অংশুমান গেল ফেরত, গঙ্গা কোথায় ইত্যাদির খোঁজ খবর নিয়ে তাঁকে নিয়ে আসার বন্দোবস্ত করতে।


কিন্তু গঙ্গাকে নিয়ে আসা কি সোজা কথা। গঙ্গা থাকে আকাশে। তখনকার দিনে আকাশেও থাকার বন্দোবস্ত ছিল নিশ্চয়ই। তাঁকে পৃথিবীতে নামাতে হবে, আর তার পরে সেই কপিল মুনির আশ্রম পর্যন্ত নিয়ে যেতে হবে। চাট্টী খানি কথা নয়। কেউ পারে না। টাকার পর টাকা খরচ হয়ে যায়, আর এক প্রজন্মের পরে আরেক প্রজন্ম আসে, কিন্তু নো সল্যুশন। রাজ্য প্রায় ধ্বংস হবার উপক্রম। কোন রকমে টিকে ছিল কিন্তু গঙ্গাকে কপিল মুনির আশ্রম পর্যন্ত নিয়ে যাবার জেদ তাঁরা ছাড়েনি।


ভগীরথ যখন জন্মাল তখন কোশল রাজার আর বিশেষ কিছু আভিজাত্য নেই। তাছাড়া বাপ মরা ছেলে, মা তাঁকে মানুষ করে তুলেছে। কিন্তু তার মনে আছে যে কোশল রাজ্যের এত টাকা খালি গঙ্গাকে কপিলের আশ্রমে নিয়া যাবার জন্যেই নষ্ট হয়েছে। এঈ কাজটা তাঁকে শেষ করতেই হবে। শুরু করল হাইড্রলিক্স আর জিওগ্রাফীর পাঠ নিতে। অনেক হিসাব নিকেষ করে দেখা গেল কৈলাস পর্বতের উপরে যদি গঙ্গাকে নামান যায় তবে তার পতনের বেগটা আটকান যাবে। মানে অত উচু থেকে নামলে তো পড়বার ধাক্কাটা তো অনেক জোরেই হবে।


এখন কৈলাস পর্বতে থাকতেন শিব। গাঁজা গুলি ভাঙ্গ খেয়ে, গায়ে ইমমিউনিটি হয়ে গেছে। তার কাছে নিবেদন করা হল আপনি যদি গঙ্গাকে একটু ধরে বেঁধে রাখতে পারেন তবে আমি তাঁকে নামাতে পারি। নয়তো তাকে যেখানে নামাব সেখানেই এক পাতাল পর্যন্ত গভীর গর্ত হয় যাবে। শিব রাজী। বলে আমার মাথায় যে জটা আছে তার উপরে নামাতে পার।


এবার গঙ্গাকে তো এক লাফ তো মারতে হয় ভগীরথের জন্য। আর লাফ মারা মাত্রই পড়ল এসে ঐ জটার মধ্যে। আর পড়া মাত্রই গেল জটার মাঝে আটকে। সেই কবেকার ধুলো আর ছাই দিয়ে সযতনে বানানো জটা। সে এক অন্তহীন ধাঁধার মত জট। শেষকালে গঙ্গা পেল সাতটা রাস্তা। তিনটে পশ্চিম দিক দিয়ে, সেখান দিয়ে বার হবার পরে তাঁদের নাম হল সিন্ধু ইত্যাদি। তিনটে রাস্তা পেল পূর্ব দিক দিয়ে। তাঁরা হল ব্রহ্মপুত্র ইত্যাদি। আর শেষ কালে বার হল গঙ্গা দক্ষিন দিক দিয়ে।


কিন্তু গঙ্গার দুষ্টুমি বা চপলতা এখনো শেষ হয় নি। নেমেই দেখা গেল সামনে জহ্ণু মুনির আশ্রম। বলে এটাই মনে হচ্ছে কপিলার আশ্রম, দিই এটাকে ধুয়ে, তাহলে আর আগে এগোতে হয় না। জহ্ণু মুনি ব্যপার দেখে অবাক, বলা নেই কথা নেই এসে সারা আশ্রমে জলে কাদা করে দিচ্ছে। এটাকে তো একটু শিক্ষা দিতে হয়। বলে সেই জলে মারলেন এক চুমুক। যত জল জটা থেকে নীচে নামে, সব জহ্নুর মুখ দিয়ে পেটের মধ্যে চলে যায়।গঙ্গাকে আর দেখতে পাওয়া যায় না।


ভগীরথ দেখে মহা বিপদ। দু হাত জোড় করে জহ্নু মুনিকে বলে, গুরুদেব। আপনি এত জল একসাথে পান করে গঙ্গাকে আপনার পেটের ভেতরে নিয়ে নিলে, আমার পূর্বপুরুষেরা উদ্ধার পাবে কি করে। এই গঙ্গার জল তো কপিলের আশ্রম পর্যন্ত নিয়ে যেতে হবে। কথা শুনে জহ্নু মুনি বলে তাই নাকি। ঠিক আছে। এই বলে পুচুৎ করে গঙ্গাকে বার করে দিলেন।


ভগীরথের কাছে ম্যাপ তৈরী করাই ছিল। সে সেই রাস্তা দেখিয়ে গঙ্গাকে নিয়ে যাওয়া সুরু করলেন। সেই গোমুখ থেকে হরিদ্বার, সেখান থেকে কাশী। তার পরে নবদ্বীপ হয়ে কপিলের আশ্রম। ঠিক জানা নেই কতদিন বা কত ঘন্টা লেগেছিল কপিলমুনির আশ্রমে গঙ্গার পৌছতে। কিন্তু পৌঁছে গেলেন। আশ্রম ধোয়া হল। প্রভার ছেলেরা এত দিনে মারা গেছে তাই তাঁরা সোজা স্বর্গের দিকে রওয়ানা দিলেন। শেষ পর্যন্ত মনে হয় সাগর রাজার সেই অশ্বমেধ যজ্ঞ আর হয়নি, কিন্তু সেই থেকে প্রত্যেক বছর কপিল মুনির আশ্রমে গঙ্গাসাগর মেলা হচ্ছে।
Read More

হিন্দু মাইথোলজিঃ সমূদ্র মন্থনের কথা

February 17, 2018 1

যখন অসুরদের সাথে যুদ্ধে যখন দেবতারা হেরে যান, এবং স্বর্গ রাজ্য থেকে বিতারিত হন, তখন তারা নারায়নের স্তব করতে শুরু করেন। নারায়ণ এসে ব্রহ্মাকে বললেন যে সমুদ্রকে যদি মন্থন করা হয় তবে তার থেকে অমৃত পাওয়া যাবে। সেই অমৃত পান করে সমস্ত দেবতাতাগণ অমর হয়ে যাবে। স্বর্গ রাজ্য পুনরুদ্ধার অচিরা সফল হবে।
তাই যাও, গিয়ে দেবতা আর অসুর মিলে সমুদ্রকে মন্থন কর। তোমরা অসুর দের কি ভাবে ম্যানেজ করবে সেটা ঠিক করে নাও কেননা একা দেবতা গোষ্ঠীর শক্তি নেই সে এই বিরাট কাজটাকে শেষ করতে পারবে। অমৃত পেলে পরে আমি তাঁর ব্যবস্থা করব যাতে তোমরাই সমস্তটা পেতে পার। নারায়নের এই কূটবুদ্ধিযুক্ত মন্ত্রণা পেয়ে দেবতারা উল্লসিত হলেন আর ঠিক করলেন যে সমূদ্র মন্থনের কাজ শুরু করা হোক।


কিন্তু কি দিয়ে মন্থন করা হবে। আবার নারায়ন বুদ্ধি দিলেন মন্দার পর্বতটাকে নিয়ে গিয়ে সেটাকে দিয়ে মন্থন কর। মন্দার পর্বতের কাছে গিয়ে দেখা গেল সে এক অতি বিশাল পর্বত। এগার হাজার যোজন উচু, তেমনি তার বেড়। তাকে কি করে নড়ান যাবে। সবাই মিলে চেষ্টা করে বিফল হল।


তখন বিষ্ণুর শরণাপন্ন হলে বিষ্ণুর পরামর্শ অনুযায়ী নাগরাজ বাসুকী গিয়ে মন্দার পর্বতকে উপড়ে নিয়ে এলেন আর সেই পর্বতকে সমুদ্রে ফেলে দেওয়া হল। কিন্তু পর্বত তার নিজের ওজনে সমুদ্রে ডুবে যেতে লাগল। বায়ুকে বলা হল তুমি শক্তিধর আছ, তুমি এটাকে ধরে রাখ। বায়ু বলে মন্দার পর্বত এত মোটা যে আমি তাকে হাতের বেড়ে পাবনা। তাই ধরে রাখতে পারব না। ওদিকে পর্বত তো ক্রমশঃ ডুবে যাচ্ছে।


তখন সমূদ্রেএক কূর্মরাজ থাকতেন। তাকে নানান স্তব করার পরে তিনি রাজী হলে তাঁর উপরে মন্দার পর্বতকে বসান হল। বসানর আগে ইঞ্চ্র অবশ্যি মন্দার পর্বতের তলাত দিকটাকে তাঁর বজ্র দিয়ে সমান করে কেতে দিলান যাতে পর্বতক কূর্মের পিঠে বসান যায়। কিন্তু এই সব দেখে সমূদ্ররাজ বললেন যে এই মন্থনে তো আমার অনেক ক্ষতি হতে পারে। তা আপনার যখন অমৃত পাবেন তখন যেন আমাকেও তাঁর একটু ভাগ দেওয়া হয়।


বাসুকী নাগকে বলা হল, তুমি হবে দড়ি। অসুরেরা বলল সে লেজ নিকৃষ্ট জায়গা অতএব আমরা মুখের দিকটা ধরব। তখন বাসুকির লেজ ধরল দেবতারা আর ফণা ধরল অসুরেরা। টানাটানির চোটে বাসুকির জোর জোর নিঃশ্বাস বার হতে লাগল। তাঁর নিঃশ্বাসের সেই নিঃশ্বাস ধোয়া হয়ে মেঘের সৃষ্টি করল।


মন্থনের চোটে জলে এত আলোড়ন হতে লাগল যে যেখানে যত জলচর ছিল, তারা মারা গেল। পাহাড়ের গাছপালা গুলোতে আগুন লেগে গেল। তখন দেবতারা প্রার্থনা করায় মেঘের থেকে ষ্টি এসে আগুন নিভিয়ে দিল। আর ঘষাঘষির ফলে যে সমস্ত গাছ পিশে যেতে লাগল, তাদের রস জলে পড়ায় জলের প্রানিরা আবার তাদের জীবন ফিরে পেল। এত সব কান্ড করে সবাই ভীষণ পরিশ্রান্ত হল কিন্তু অমৃত পাওয়া গেল না।


ব্রহ্মা তখন আবার বিষ্ণুর শরনাপন্ন হলে বিষ্ণুর বরে আবার সবাই গায়ে জোর পেয়ে মন্থন কাজ শুরু করল। এই বার কিছু কিছু করে সমূদ্র থেকে জিনিষ বার হতে শুরু হোল। কিছুক্ষনের মধ্যে চন্দ্রমা বা চাঁদের উতপত্তি হল, তার পরে এল ঐরাবত, চারটে বিরাট দাঁত, সাদা রঙ, পর্বত প্রমাণ সাইজ। এর পরে এল উচ্চৈশ্রবা ঘোড়া, কাল রঙ। তার পরে পারিজাত পুস্প, তার পরে এলেন ধণ্বন্তরী অমৃতের কলসী কোলে করে। সবাই আরও চাই আরও চাই করে টেনেই যাচ্ছে।
এদিকে সমূদ্ররাজ বরূন দেবতা এসে নালিশ করে বললেন যে সমস্ত জলপুরী তোলপাড় করে যে মন্থন হচ্ছে তাতে তো আমার সব কিছু ধংস হয়ে যাচ্ছে। তখন বিষ্ণু বললেন দুর্বাসার শাপে লক্ষী দেবী তোমার কাছে ছিলেন। এখন যদি লক্ষী দেবীকে নারায়নের কাছে ফেরত পাঠাও তবে তিনি মন্থন বন্ধ করে দেবেন।
এই শুনে সমূদ্ররাজ বরূন তাড়াতাড়ি লক্ষী দেবীকে চতুর্দোলায় চড়িয়ে সমুদ্রে থেকে বার করলেন। নারায়ন লক্ষী দেবীকে পেয়ে গেছেন, অমৃত নিয়ে ধণ্বন্তরিও এসে গেছেন, অতএব নারায়ণ মন্থন বন্ধ করার আজ্ঞা দিলেন। মন্থন বন্ধ হল।


ওদিকে সমস্ত দেবতা আর অসুরেরা সাগর মন্থনে ভাগ নিয়েছে, কিন্তু শিবকে কেউ ডাকেও নি আর কিছু দেবার কথাও বলে নি।। নারদ তাই দেখে শিবের কাছে গিয়ে উপস্থিত। বললেন হে মহাদেব, আপনি কি জানেন যে সমূদ্র মন্থন করে দেবতা আর অসুরেরা যে যা পাচ্ছে তাই নিয়ে নেবার কথা ভাবছে। আপনি কি কিছু পেয়েছেন বা আপনাকে কি কেউ কিছু দিয়েছে?


শিব কিছু বললেন না কিন্তু দেবী ত্রিলোচনা রাগে ক্ষেপে গিয়ে নারদ কে বললেন যে কাকে তুমি এই সব কথা বলছ? এই মহাশয়ের কি এসব দিকে কিছু খেয়াল আছে। ওনাকে কেউ ডাকল কি না তাতে ওনার কিছু এসে যায় না। এই জন্যই আমাকে দক্ষের সভাতে দেহত্যাগ করতে হয়েছিল।


গঞ্জনা শুনে শিব হেঁসে বলেন, যা অন্যেরা চায় না সেটাই তো আমার ভূষণ। দেখনা বাঘের চামড়া কেউ নিল না, তাই সেটা আমার পরিধান। সবাই অগুরু চন্দন ইত্যাদি নিল, তাই ছাইভষ্ম আমার পাউডার, সেই রকম ধুতুরা ফুল, অস্থির মালা এই সবই আমার আভূষন।


দেবী বলেন এই সব তোমার স্তোক বাক্য। ও সব কথা যদি এক গৃহী বলে তবে চলে, তোমার মুখে নয়। তোমাকে অন্য দেবতারা অবহেলা করে বলেই তোমাকে কোন খবর দেয়নি।


এইসব শুনে রাগে শিবের মাথা গরম। সাধে কি আমরা বলি নারদ নারদ। যত ঝগড়া বাধানর মূলে কিন্তু এই দেবতাটি। শিব নন্দীকে বললেন আমার রথ অর্থাৎ ষাড়টাকে সাজাও। আমি যাচ্ছি। কিন্তু কি ভাবে যাচ্ছি। যেন যুদ্ধ ঘোষনা করা হয়েছে।


যেখানে যত ভুত প্রেত, যারা শিবের অনুচর, তারা চারদিক থেকে এসে হাজির। সাথে কার্তিক ময়ুরে চড়ে , গনেশ তাঁর ইদুর বাহনে, সাথে নন্দী ভৃঙ্গী, সবাই গিয়ে সাগর পারে হাজির। গিয়ে জিজ্ঞেস করলেন, বলি ব্যপারটা কি হচ্ছে? কি সব সমূদ্র মন্থন না কি সব হচ্ছে। কি ব্যপার? ইন্দ্র বললেন সমুদ্রমন্থন হচ্ছিল, এখন শেষ হয়েছে। নারায়ন আমাদের দিয়ে সমূদ্রমন্থন বন্ধ করিয়ে তাঁর বাড়ি গেছেন।


শিব রেগে বললেন, যে তোমাদের এত আস্পর্ধা, আমাকে কিছু না জানিয়ে মন্থন শেষ করলে। আর যা পেয়েছ, তা সব নিজেরাই নিয়ে নেবে, এটা কি করে হয়। আবার শুরু করা হোক। সব চুপ। কারুর মুখে কোন আওয়াজ বের হচ্ছে না।
তখন কশ্যপ মুনি বললেন, দেখুন মহাদেব, আগে দুর্বাসা মুনি ইন্দ্রকে একটা মালা দিয়েছিল পড়বার জন্য। কিন্তু ইন্দ্র সেটাকে তাঁর হাতির মাথায় রেখে দেবার পরে হাতী সেটাকে মাটিতে ফেলে দ্যায়। দুর্বাসা মুনি ক্ষেপে গিয়ে শাপ দেন সমস্ত দেবতা দেবিরা তাদের শক্তি হারাবেন আর লক্ষী দেবী সাগরে গিয়ে থাকবেন।


শক্তি হারানর পরে দেবতারা তাদের রাজ্য হারান। পরে তারা নারায়ন কে পুজা করে তাঁর কাছ থেকে পরামর্শ পান যে সাগর মন্থন করলে তারা তাদের হারান শক্তি ফিরে পাবেন। নারায়ন সাগর মন্থনের আজ্ঞা দিয়েছিলেন, লক্ষী দেবীকে পেয়ে সাগর মন্থন বন্ধ করিয়ে নারায়ণ বাড়ি গেছেন। এখন আপনি আবার বলছেন মন্থন শুরু করতে।


এদিকে সবাই ক্লান্ত, নাগরাজের সমস্ত হাড়গোড় ভেঙ্গে চুরমার, মুখ দিয়ে লালা বেরচ্ছে। বরুন দেবের ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, এর পরে আর একবার মন্থন করবার জন্য বলবেন না, প্লীজ।


শিব বললেন, আমি এসেছি আমার জন্য অন্তত আর একবার সুরু কর। শিবের কথা না মানলে বিপদ তাই আবার শুরু হল। এই বার কিন্তু টানা টানির চোটে নাগরাজের মুখ থেকে বিষ বার হতে শুরু হল। মন্দার পর্বতে ঘষাঘষির ফলে দাবানল জ্বলে উঠল। সব দেবতারা পালাতে শুরু করল।


বিষে সমস্ত চরাচর বিষাক্ত হয়ে যাচ্ছে দেখে দেবতাদের স্তুতিতে তুষ্ট হয়ে শিব এক চুমুকে সেই বিষটাকে নিয়ে নিজের গলাতে রাখলেন, পান করলেন না। তাই থেকে তাঁর নাম হল নীলকন্ঠ।


তখন শিব আদেশ করলেন যে এবার আর মন্থন করে কাজ নেই, মন্দার পর্বত নিয়ে যেখানে ছিল সেখানে নিয়ে গিয়ে রাখ। কারুর আর গায়ে জোর নেই, শেষ পর্যন্ত শিব নিজেই মন্দার পর্বত কে নিয়ে তাঁর জায়গাতে রেখে দিলেন।
কিন্তু যে জিনিষ গুলো মন্থনে বার হল সেগুলোর কি বাটোয়ারা হল।। লক্ষী তো নারায়নের কাছে গেল। রম্ভা, মেনকা, ঊর্বশী এরা সব দেবলোকে গেল। সুরা দেবী অসুরের দিকে গেল। কামধেনু গেল বিষ্ণুর ভাগে। ঐরাবত গেল ইন্দ্রের কাছে আর উচ্চৈঃশ্রবাঃ গেল অসুরদের কাছে। মণিমানিক্যের মধ্যে কৌস্তুভ নিলেন বিষ্ণু। পারিজাত গেল দেবলোকে। চন্দ্র গেল শিবের জটায়। আর অসুরেরা একজোট হয়ে সুধার কলসি নিয়ে নিল।


বিপদ দেখে শিব বলে ঝগড়া করবে না আমি ঠিক করছি। ইতিমধ্যে নারায়ন মেয়ে সেজে এসে হাজির। তাঁর কি সে রূপ। ঐ রূপলাবণ্যে সবাই মোহিত। নিজেদের মধ্যে ঝগড়া থামিয়ে সবাই সেই মোহিনী রূপ দেখতে লাগলো।


সুযোগ বুঝে গরুড় এসে অমৃতের কলসী নিয়ে পালাল। যাবার পথে কলসি থেকে চার ফোঁটা অমৃত পৃথিবীতে পড়ে যায়। সেই চার জায়গাতে এখন কুম্ভ মেলা হয়। এ দিকে মোহিনীবেশী নারায়ণ গরুড়ের কাছ থেকে অমৃত নিয়ে বিলি করবার জন্য সবাইকে লাইন দিয়ে বসালেন।
তাঁর পরে প্রথমে দেবতাদের দিক থেকে অমৃত পান করানো শুরু করলেন। অসুরেরা দেখল যে দেবতারা সব অমৃত আগে পান করে নিলে তাদের ভাগে কিছুই থাকবে না, আর নারায়ন খেয়াল রাখছিলেন যেন কেউ লাইন না ভেঙ্গে আগে ঢুকে আসে। কিন্তু রাহুকেতু নামে এক অসুর দেবতাদের মধ্যে গিয়ে লুকিয়ে দেবতা সেজে অমৃত খেয়ে নেয়। সুর্য আর চন্দ্র সেটা দেখতে পায়। নারায়ন তখন তাদের গলা কেটে দিতে রাহু আর কেতু আলাদা হয়ে দু টুকরো হয়ে যায়। কিন্তু অমৃত খাবার ফলে তাদের মৃত্যু হয় না, তারা আকাশে ঘুরে বেড়াতে থাকে। আর সেদিন থেকে রাহু আর কেতুর সাথে স্যররয আর চন্দ্রের শত্রুতা, এরা সুর্য আর চন্দ্রকে দেখতে পেলেই খেয়ে নেয় কিন্তু গলা কাতা থাকাতে তাদের আর হজম করতে পারেনা।




ব্যাসদেব রচিত মহাভারতের শ্রীকাশীরাম দাসের বাংলা অনুবাদ এবং শ্রী রাজশেখর বসুর সারানুবাদ অবলম্বনে লেখা।
Read More

হিন্দু মাথোলজিঃ গঙ্গার কাহিনী

February 17, 2018 0
গঙ্গা ভারতবর্ষের এক প্রধান নদী, সুদূর হিমালয় থেকে বেরিয়ে উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, পশ্চিম বঙ্গ হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। দৃষ্টিগোচর ভাবে গোমুখে এর উৎপত্তি আর সাগর দ্বীপের কাছে এর অন্ত। ভারতের এই প্রধান নদী নিয়ে অনেক পৌরাণিক কথা প্রচলিত আছে। গঙ্গাকে মনে করা হয় পাবন সলিলা, এর জলে সব পাপ ধুয়ে যায়।


একটিমতে গঙ্গা, লক্ষী আর সরস্বতী তিনজনে ছিলেন বিষ্ণুর স্ত্রী। তারা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকতেন। বিরক্ত হয়ে বিষ্ণু তাদের আলাদা করে দেবার সিদ্ধান্ত নেন। নিজে লক্ষীকে রাখেন, গঙ্গা যায় শিবের ভাগ্যে আর সরস্বতী যায় ব্রহ্মার ভাগ্যে।


অন্যমতে বিষ্ণু বামন অবতার হিসাবে অসুরদের রাজা মহাবলির যজ্ঞস্থলে যান। পৃথিবীর মাপ নেবার জন্য তাঁর বাঁ পা বাড়িয়ে বুড়ো আঙুল দিয়ে যখন দেখছিলেন যে কোথায় মর্ত্য শেষ হয়েছে, তখন ত্রিলোকের উপরে যে আবরণ ছিল সেটাতে ফুটো হয়ে যায় আর ব্রহ্মসাগরের জল উপচে উপরে উঠে আসে। এই জলধারাই হচ্ছে গঙ্গা। বলা হয় ভগীরথের অনুরধে গঙ্গার মর্ত্যে অবতরণ হয়।


কিন্তু কেন তিনি মর্ত্যে এলেন। এই সম্বন্ধে দুটি কথার প্রচলন আছে। প্রথমটি রাজা শান্তণু কে নিয়ে আর দ্বিতীয়টি সাগরের বংশধর ভগীরথ কে নিয়ে। আমরা প্রথমে ভগীরথের কাহিনী দেখি।


রাজা সাগর ঠিক করলেন যে তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। নিয়ম অনুযায়ী ঘোড়া ছেড়ে দেওয়া হল। সব যায়গা থেকে ঘোড়া বশ্যতা স্বীকার করিয়ে ফিরে এল। এবার ঘোড়া চলে গেছে পাতাল পুরীতে। আর ফেরেনা।


সাগর রাজার ষাট হাজার ছেলে ঘোড়া খুজতে খুজতে পাতালে গিয়ে দেখে মহামুনি কপিল বসে ধ্যান করছেন আর তাঁর পাশেই অশ্বমেধের ঘোড়া দাঁড়িয়ে আছে। ছেলেরা রেগে গিয়ে কপিল মুনিকে গালি গালাজ করাতে, কপিল মুনি ধ্যান ভঙ্গ হবার রাগে একবার এই ষাট হাজার ছেলের দিকে তাকান আর তারা পুড়ে ছাই হয়ে যায়।


কালক্রমে এদের বংশধর রাজা দিলীপের পুত্র ভগীরথ দেখে তাঁর ঐ ষাট হাজার পুর্বপুরুষ পারলৌকিক ক্রিয়া হয়নি বলে ভুত হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভগীরথ ঠিক করে সে এদের উদ্ধার করবে।


ভগীরথ চলে যায় ব্রহ্মার কাছে। বলে যদি গঙ্গার জলধারা দিয়ে তাদের পুর্বপুরুষের ভস্মকে ধোয়া যায় তবে তারা মুক্তি পাবে। অতএব হে ব্রহ্মা, দয়া করে গঙ্গাকে মর্ত্যে আসতে বলুন।


নানান স্তব স্তুতির পরে ব্রহ্মা প্রসন্ন হয়ে গঙ্গাকে বললেন, যাও তুমি, মর্ত্য হয়ে পাতালে গিয়ে এদের উদ্ধার কর। ভগীরথ খুসি হয়ে গঙ্গাকে বলে সোজা পাতালে গেলেই তারাতাড়ি হবে। গঙ্গা ভাবে তাকে পাতালে যেতে বলে অপমান করা হচ্ছে। সে পুর্ণ বেগে মর্ত্যে নামার জন্য তৈরি হয়।


গঙ্গার এই পুর্ণ বেগ যদি পৃথিবীতে সোজা নামত, তবে সমস্ত পৃথিবী ধংস হয়ে যেত, তাই ভগীরথ গিয়ে শিবের শরণাপন্ন হয়। শিব গঙ্গাকে বলে, প্রথমে তুমি আমার মাথার উপরে নাম, তার পরে সেখান থেকে মর্তে নামবে। গঙ্গা তাই করে আর নামামাত্রই শিব তাঁর চুল দিয়ে জটা বানিয়ে গঙ্গাকে তাতে আটকে ফেলে। তাঁর পরে অল্প অল্প করে ছাড়তে থাকে। পৃথিবী ধংসের হাত থেকে বেঁচে যায়।


ভগীরথ গঙ্গাকে রাস্তা দেখিয়ে পাতাল পূরীতে নিয়ে গিয়ে তাঁর পূর্বপুরুষদের উদ্ধার করেন। মকর সংক্রান্তির দিন এই পুর্বপুরুষের উদ্ধারের স্মৃতি নিয়ে গঙ্গাসাগর স্নান হয়।




দ্বিতীয় কাহিনীটি রাজা শান্তনুকে নিয়ে। ইক্ষাকু বংশের রাজা মহাভিষ তাঁর নিজের পুন্যের ফলে স্বর্গে গিয়েছিলেন। একদিন যখন ব্রহ্মা ধ্যান করছেন আর সবাই সামনে বসে আছেন তখন গঙ্গা ব্রহ্মার সাথে দেখা করতে আসেন। খুব জোরে বাতাস বইছিল আর সেই কারনে গঙ্গার কাপড় অস্তব্যস্ত হয়ে দেহশোভা দেখা যাচ্ছিল।


সবাই লজ্জায় মাটির দিকে তাকিয়ে থাকেন কিন্তু রাজা মহাভিষ গঙ্গার দিকে নির্নিমেশ তাকিয়ে তাকে দেখতে থাকেন। মহাভিষ দেখতে অপূর্ন সুন্দর ছিলেন তাই গঙ্গাও তাঁর দিকে চেয়ে থাকেন। তাদের দুজনে এই আচরণ স্বর্গের স্বাভাবিক আচরণ বলে গন্য না হওয়াতে দুজনকে অভিশাপ দেওয়া হয় যে তাঁর মর্ত্যে জন্মাবেন আর একে অপরকে বিবাহ করবেন।


মহাভিষ মর্ত্যে প্রতীপের পুত্র শান্তনূ হিসাবে জন্মান। ওদিকে গঙ্গা ফিরে আসার সময় রাস্তাতে অষ্টবসুদের সাথে দেখা হয়। বশিষ্ট মুনির সুরভী গাই চুরি করার জন্য তাদের বশিষ্ট শাপ দেন সে তারা মর্ত্যলোকে জন্ম নেবেন। অষ্টবসু (আট জন বসু) শাপভয়ে গঙ্গাকে বলেন তুমি যদি আমাদের মাতা হও তবে আমরা সহজেই এর থেকে মুক্তি পেতে পারি। গঙ্গা নিজে এদের মুক্তির উপায় স্থির করে নিয়ে সম্মতি দেন।


এদিকে রাজা শান্তনু শিকারে গিয়ে গঙ্গার দেখা পান। গঙ্গাকে বিয়ে করার প্রস্তাব দিলে গঙ্গা সম্মতি দ্যায়। কিন্তু এক সর্ত আরোপ করে। বলে যে গঙ্গা যাই করুক না কেন তাঁর কোন রকম প্রতিবাদ বা কারণ জিজ্ঞাসা করা চলবে না। যদি করেন তবে গঙ্গা তখনই শান্তণুকে ছেড়ে চলে যাবে।। শান্তনু রাজি হয়।


বিয়ে হয়ে যায়। দিন যায়। গঙ্গার প্রথম পুত্র হয়। শান্তনূ খুসী কিন্তু গঙ্গা তাঁর পুত্রকে নিয়ে নদীতে গিয়ে ভাসিয়ে দেয়। শান্তনু দু;খ পায় কিন্তু বিয়ের আগে গঙ্গাকে দেওয়া অঙ্গীকার মনে করে কিছু বলে না। এক এক করে পর পর সাত পুত্রকে এই ভাবে গঙ্গা জলে ভাসিয়ে দ্যায়।


যখন অষ্টম পুত্রকে নিয়ে গঙ্গা জলে ভাসাতে যাচ্ছে তখন শান্তনু আর থাকতে পারে না, সে গঙ্গাকে আটকায়। বলে তোমার মত নিষ্ঠুর মা আমি আর দেখিনি। এই ছেলে কে কেন ভাসিয়ে দেবে?।


গঙ্গা বলে আমার কাছে দেওয়া অঙ্গীকার তোমার নিশ্চয় মনে আছে। আমার কাজে তুমি বাধা দিয়েছে তাই আমি তোমায় ছেড়ে চললাম। এই ছেলেকে তুমি নাও ভাল করে মানুষ কর। বিরাট বীর আর ধার্মিক হবে।


এরা সব শাপ পেয়ে মর্ত্য লোকে জন্ম নেওয়া বসুগণ। এই সেই অষ্টম বসু যে সুরভিকে চুরি করেছিল তাই একে মর্ত্যলোকে থাকতে হবে আর বাকী সাতজন ছিল চুরির ব্যপারে সহযোগী মাত্র তাই তারা জন্ম নেবার পর তাদের মৃত্যু হয়েছে আর তাদের শাপের সময় তাতেই শেষ হয়ে গেছে,। এই বলে গঙ্গা অদৃশ্য হয়। শান্তনূ ছেলেকে নিয়ে ফিরে আসে। এই ছেলের নাম দেবব্রত, যিনি পরে ভীষ্ম নামে পরিচিত হন।



Read More

Post Top Ad